জাতীয়শিক্ষাঙ্গন

ভার্সিটির ভর্তি পরীক্ষায় দেশ সেরা মাদরাসার ছাত্র

নিউজ ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ১ম স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় এ ফল প্রকাশ করা হয়। এ বছর ‘খ’ ইউনিটে পাসের হার ১৬.৮৯ শতাংশ।

ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন।

এবার ‘খ’ ইউনিটে প্রথম স্থান অধিকার করেছেন মো. জাকারিয়া নামে এক ভর্তিচ্ছু শিক্ষার্থী। মোট ১২০ নম্বরের মধ্যে তার প্রাপ্ত নম্বর মোট ১০০.৫। দারুন নাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসা থেকে তিনি দাখিল ও আলিম দিয়ে ভর্তি পরীক্ষা দেন তিনি।

এদিকে, ২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তিসহ বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষায় ‘বি’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। গত মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকেল থেকে গুচ্ছের ভর্তি বিষয় ওয়েবসাইটে (https://gstadmission.ac.bd/) ফল পাওয়া যাচ্ছে।

ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, গত রবিবার (২৪ অক্টোবর) এই ইউনিটের পরীক্ষায় ৬৩ হাজার ৫১৮ জন শিক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে ২ জনের ওএমআর শিট বাতিল হয়েছে রোল কিংবা সেট কোড না লেখায়। এছাড়া ৩ জনের পরীক্ষার ওএমআর রিপোর্টিং এর জন্য বাতিল হয়েছে। তাই ৬৩ হাজার ৫১৩ জনের ফলাফল দেয়া হয়েছে।

প্রকাশিত এই ফলে প্রথম হয়েছেন রাজধানী ডেমরার দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী রাফিদ হাসান সাফওয়ান। ভর্তি পরীক্ষায় তার নম্বর ৯৩ দশমিক ৭৫।

Related Articles

Back to top button