বিনোদন

আলোচিত নায়িকা পরীমনি কলকাতায় কী করছেন? (দেখুন ছবিসহ)

বিনোদন ডেস্ক:
এ সময়ের আলোচিত নায়িকা পরীমনি এখন কলকাতায়। বৃহস্পতিবার (৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি নিজেই তার কলকাতা যাওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

পরীর ফেসবুকে দেখা যায়, হলুদ এবং কালো রং মেশানো পোশাকে একাধিক ছবি তুলেছেন তিনি। কেবল নিজের নয়, হোটেলেরও একাধিক ছবি তুলেছেন তিনি। তার সঙ্গে আরও এক ব্যক্তিকে দেখা গেছে। যদিও তার নাম-পরিচয় পাওয়া যায়নি।

ছবিগুলোর ওপর লেখা, ‘হ্যাপি ল্যান্ডিং’ অর্থাৎ ভালোভাবে নেমে পড়েছি। পাশে হ্যাশট্যাগে লেখা, ‘কলকাতা ২০২১’।

কলকাতায় কি কোনো কাজে গিয়েছেন তিনি? পরীমনি বাংলাদেশ থেকে কলকাতা সফরের কোনো কারণ জানাননি। কিন্তু জানা গেছে, চিকিৎসা করাতে কলকাতায় এসেছেন তিনি।

কলকাতার আরো ছবি দেখতে নিচের লিংকে ক্লিক করুন।
লিংক

Related Articles

Back to top button