সিলেট বিভাগ

কানাইঘাটে প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

নিউজ ডেস্ক: ‘দৃষ্টি সবার অধিকার’ এ স্লোগানকে সামনে রেখে কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের সামাজিক সংগঠন প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের তত্তাবধানে ও প্রভাতী সমাজ কল্যাণ সংঘ ফ্রান্স (প্যারিস) শাখার অর্থায়নে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৩০ অক্টোবর) বুরহান উদ্দিন আল বারাকা কমিউনিটি সেন্টারে সকাল ১০ ঘটিকা থেকে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত এ ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়। ফ্রি চক্ষু ক্যাম্প পরিচালনা করে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল। উক্ত ক্যাম্পে চোখের নানা রোগে আক্রান্ত প্রায় এক হাজার রোগীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ঔষধ বিতরণ ও প্রায় ১০০ জন রোগীর চোখের ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন কানাইঘাট ইতিহাস ঐতিহ্য সংসদের আহ্বায়ক মো:আব্দুর রহীম,ঝিংগাবাড়ী উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্ণিং বডির শিক্ষানুরাগী সদস্য ফজলুল বাসিত বেলাল, বিশিষ্ট সমাজসেবী ও রাজনীতিক মাস্টার আবু বকর, সমাজসেবী হাকিম রাব্বানী চৌধুরী, প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উপদেষ্টা ডা. হাবিবুর রহমান, সাইদুর রহমান,সংঘের সভাপতি মাওলানা আমিনুল ইসলাম,সাধারণ সম্পাদক মাওলানা জুনেদ আহমদ প্রমুখ।
বার্তা প্রেরক
তাওহীদুল ইসলাম
মোবাইল :০১৭১০-৯৯৩৫৭২
তারিখ: ৩০ অক্টোবর,২০২১

Related Articles

Back to top button