সিলেট বিভাগ

আল আজহার ছাত্র সংসদের অভিষেক সম্পন্ন

নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার, শাবি অফিসার্স এসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি, বিশিষ্ট গবেষক ও সাহিত্যিক জনাব আহমদ মাহবুব ফেরদৌস বলেছেন, “মেধার বহুমুখী বিকাশ সাধনের মাধ্যমেই আজকের সচেতন ছাত্রদের নিজেকে শানিত ও দেশকে সমৃদ্ধ করতে হবে। ছাত্রজীবনেই সম্ভব নিজের মাঝে বহুমাত্রিক যোগ্যতার সমাবেশ ঘটানো। আল আজহার ছাত্র সংসদ সেই বহুমাত্রিকতা অর্জনে সফল হবে বলে আমার বিশ্বাস। শিক্ষার্থীদের নিয়ে মেধা বিকাশে নানা আয়োজন জেনে দারুল আজহার শিক্ষার্থীদের মাঝে আমি দেশের আগামী সম্ভাবনা দেখছি।”

আজ দুপুরে সিলেট দারুল আজহার অডিটোরিয়ামে অনুষ্ঠিত ২০২১ সালের জন্য নবগঠিত আল আজহার ছাত্র সংসদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

মাদরাসার প্রিন্সিপাল ও ছাত্র সংসদের সভাপতি অধ্যক্ষ মনজুরে মাওলার সভাপতিত্বে অনুষ্ঠিত এ অভিষেকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট প্রকৌশলী, দারুল আজহার সিলেট ক্যাম্পাসের পরিচালক ইঞ্জিনিয়ার শাহজাহান কবির ডালিম। বক্তব্য রাখেন মাদরাসার শিক্ষাসচিব আসাদুর রহমান চৌধুরী, সিনিয়র শিক্ষক ও সবুজবাগ জামে মসজিদের খতীব বাহাউদ্দীন আরমান, হোস্টেল তত্বাবধায়ক জুবায়ের আহমদ, হিফজুল কুরআন বিভাগের সহকারী ইনচার্জ আবদুল মুনতাকিম কামরুল, আরবী শিক্ষক মামুনুর রশিদ, গণিত শিক্ষক মুহাম্মদ মুসা, ছাত্র সংসদ ভিপি সাজিদুর রহমান, জিএস মাহিদুল ইসলাম, এজিএস কাশিম আহমদ প্রমুখ। উপস্থিত ছিলেন দারুল আজহারের সুধী ও অভিবাবকবৃন্দ।

প্রধান অতিথি তাঁর সারগর্ভ বক্তব্যে শিক্ষার্থীদের ক্যারিয়ার ডেভলপমেন্টের নানা গুরুত্বপূর্ণ টিপস তুলে ধরেন। তিনি ছাত্রদের সাহসী ও অনুপ্রাণিত করতে বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ড৷ আতিউর রহমানের সফল ও সংগ্রামী জীবন কাহিনীসহ অনেক কিংবদন্তির জীবনের গল্প তুলে ধরেন।

বিশেষ অতিথি শাহজাহান কবির ছাত্রদের উদ্দেশ্যে
বলেন, ভালো ফলাফলের পাশাপাশি ব্যবহারিক ও বাস্তব জীবনের দক্ষতা অর্জনের কোন নিকল্প নাই। যার অনুপস্থিতিতে অনেক মেধাবী ছাত্রকে কর্মজীবনে হতাশার চাদরে ঢাকা পড়তে হয়। তাই ছাত্র সংসদ তোমাদের জন্য জীবন গড়ার আরেক পাঠশালা।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক ও দাওয়া ও সংস্কৃতি বিভাগের ইনচার্জ সুলাইমান আহমদ হোজাইফা। অনুষ্ঠান স্থলে সাধারণ ছাত্রদের মাঝে উৎসাহ কৌতুহল ছিল চোখে পড়ার মত। মঞ্চে নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি তুলে ধরে তাদের অভিনন্দিত করা হয়।

আল আজহার ছাত্র সংসদের নবগঠিত কমিটিঃ
সভাপতি : অধ্যক্ষ মনজুরে মাওলা (প্রিন্সিপাল)
ভিপি : সাজিদুর রহমান, (আলিম পরীক্ষার্থী)
খুবাইব আহমদ শাকির, (আলিম ২য় বর্ষ)
জি এস : মাহিদুল ইসলাম, (দাখিল পরীক্ষার্থী)
এজিএস: মনজুরুল মাওলা মেহরাজ (দাখিল ১০ম)
আবুল কাশিম, (দাখিল ১০ম) অর্থ সম্পাদক : আবু সালেহ সুহান, (দাখিল ৯ম) সহ অর্থ সম্পাদক : মাসুদ আহমদ (দাখিল ৯ম) সাংস্কৃতি সম্পাদক : সাইদুর রহমান মুরাদ, (আলিম ২য় বর্ষ) মহিলা সম্পাদিকা : সানজিদা তাহসিন (আলিম ২য় বর্ষ) প্রচার সম্পাদক : তানভীর আহমদ দখিল ৯ম) সহ প্রচার সম্পাদক : আশরাফ আহমদ (দখিল ৮ম) অফিস সম্পাদক : মাহদি হাসান, শরীর চর্চা সম্পাদক : মাহবুবুল কারীম কারিগরি সম্পাদক : তোফায়েল আহমদ নিনাদ, সহ কারিগরি সম্পাদক : রায়হান আহমদ, স্বাস্থ্য সম্পাদক : নাহিদুল ইসলাম , পরিবেশ সম্পাদক : তারেক আহমদ
সহ পরিবেশ সম্পাদক : শাহিন আহমদ সাইফ
সদস্য: আহমদ জাকি, জামান মাহমুদ, তানিম আহমদ, গোলাম সবুর নূর বখত, মামুনুর রশীদ আপন, জাহিদ আহমদ, ফাহমিদা খান, জান্নাতুল ফেরদৌস সারা, তাসমিয়া বেগম, নাঈমা জান্নাত।

Related Articles

Back to top button