সিলেট বিভাগ

হবিগঞ্জে বৃক্ষরোপন কর্মসূচি ও পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্বোধন

নিউজ ডেস্ক: প্রকৃতি ও পরিবেশ রক্ষায় বনায়ন সৃষ্টির জন্য বর্ষা মৌসুমকে সামনে রেখে হবিগঞ্জেন হাওর অঞ্চলের বিভিন্ন সড়কে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ বানিয়াচং সড়কে হবিগঞ্জের পুলিশ সুপারের ব্যক্তিগত উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ কর্মসূচির উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা (বিপিপিএম-পিপিএম)।
এ সময় তিনি বলেন-হাওর অঞ্চলের সড়কগুলোর সৌন্দর্য বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষার ও বনায়ন সৃষ্টি লক্ষ্যে জন্য এ কর্মসূচির উদ্যোগ নেয়া হয়েছে। আর গাছগুলো বড় হলে বজ্রপাত থেকে রক্ষা পাওয়া যাবে। হবিগঞ্জ-বানিয়াচং সড়কের কালারডুবা থেকে বানিয়াচং থানা পর্যন্ত ৩ শতাধিক ঔষধী, ফলজ ও বনজ্য বৃক্ষরোপন করা হবে। এ সময় উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন, ওসি তদন্ত প্রজিত কুমার দাস, সুবিদপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জয় কুমার দাস, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি এসএম সুরুজ আলী, সাবেক সাধারণ সম্পাদক মোঃ ছানু মিয়া, সাংবাদিক আনোয়ার হোসেন, এনটিভি‘র বানিয়াচং প্রতিনিধি আক্তার হোসেন আলহাদী প্রমূখ।

পরে বানিয়াচং উপজেলার কুরশা খাগাউড়ায় প্রস্তাবিত পুলশ তদন্ত কেন্দ্রের অস্থায়ী অফিস ও ব্যারাক এর উদ্বোধন। শেষে সেখানে বৃক্ষরোপন করেন এবং শিক্ষার্থীদের মাঝে খাতাসহ শিক্ষাউপকরণ বিতরণ করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহ শওকত আরেফিন সেলিমসহ স্থানীয় মুরুব্বীয়ান ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

সম্প্রতি হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা সহকারি পুলিশ মহাপরিদর্শক হিসেবে পুলিশ অধিদপ্তরে বদলী হয়েছে।

Related Articles

Back to top button