সিলেটসিলেট বিভাগ

ভুয়া সাংবাদিক ফয়ছল কাদিরকে জেল হাজতে প্রেরণ

সিলেট মিডিয়া ডেস্ক ।। শাহপরাণ (রহঃ) থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আসামি, মামলা নং-০৫, তারিখ-১১/০২৭/২০২১খ্রিঃ, ধারা-ডিজিটাল নিরাপত্তা আইন/২০১৮ এর ২৫(২)/২৯(১)/৩১(২) এর এজাহারনামীয় আসামী ফয়ছল কাদির (৪০), পিতা- আব্দুল হান্নান @ আঃ মান্নান সাং-বড়দেশ.থানা-কানাইঘাট,জেলা-সিলেট,বর্তমানে-ইসলামী হাউজিং,নোমান মিয়ার বাড়ী,মোল্লারচক,পীরেরবাজার,থানা- শাহপরাণ (রহঃ), জেলা – সিলেট ইং-১৪/০৭/২০২১ তারিখ রাত্র ০১.২০ঘটিকার সময় র‌্যাব-৯, সিলেট কর্তৃক গ্রেপতার হয় এবং শাহপরাণ (রহঃ) থানায় হস্তান্তর করলে পুলিশ হেফাজতের মাধ্যমে আসামী ফয়ছল কাদির’কে বিচারার্থে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

বিজ্ঞ আদালত আসামিকে জেল হাজতে প্রেরণ করে।

এর আগে রোববার (১১ জুলাই) রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে সার্জেন্ট মো. নুরুল আফসার ভূইয়া বাদি হয়ে ফয়ছল কাদির (৪০) নামে ওই ভুয়া সাংবাদিকের বিরুদ্ধে শাহপরাণ থানায় একটি মামলা দায়ের করেন।

মামলায় ফয়ছল কাদিরের বিরুদ্ধে ফেসবুকে বিভিন্ন মিথ্যা তথ্য সরাসরি প্রচার করে অস্থিরতা, বিশৃঙ্খলা সৃষ্টি ও আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর অভিযোগ আনেন মামলার বাদি পুলিশ কর্মকর্তা নুরুল আফসার ভূইয়া ।

উল্লেখ্য, গেল ৯ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সুরমা গেট এলাকায় সার্জেন্ট মো. নুরুল আফসার ভূইয়া চেকপোস্ট ডিউটি করাকালে সিলেট শহরমুখী হেলমেটবিহীন ৩ জন আরোহীসহ একটি রেজিষ্ট্রেশনবিহীন মোটরসাইকেলকে সিগন্যাল দিয়ে থামান। এসময় মোটরবাইক চালক ফয়ছল কাদিরের কাছে গাড়ির কাগজপত্র এবং হেলমেটবিহীন মোটরসাইকেলে আরোহন করার কারণ জানতে চাইলে সে কোনকিছুই প্রদর্শন করতে পারে নি। এসময় সে নিজেকে সাংবাদিক পরিচয় দেয়।

Related Articles

Back to top button