সিলেট বিভাগ

বড়শালা এলাকায় বিদেশী মদসহ যুবক গ্রেফতার

নিউজ ডেস্ক: সিলেটের এয়ারপোর্টে এলাকায় বিদেশি মদসহ একজনকে আটক করেছে পুলিশ।
বড়শ্লায় ০৯/০৭/২০২১খ্রিঃ তারিখ এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার জনাব মোঃ মফিজ উদ্দিন এর দিক নিদের্শনায় অফিসার ইনচার্জ খান মুহাম্মদ মাইনুল জাকির এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ জসিম উদ্দিন দ্বয়ের নেতৃত্বে এসআই(নিঃ)/গৌতম চন্দ্র দাশ সঙ্গীয় অফিসার ও ফোর্সদের সহায়তায় ০৯/০৭/২০২১খ্রিঃ তারিখ ১০ ঘটিকার সময় অত্র থানাধীন বাইপাস (বড়শালা) পয়েন্ট সংলগ্ন বাংলাদেশ মেডিক্যাল হল নামক ফার্মেসির সামনে পাকা রাস্তার উপর হতে আসামী মানিক মিয়া (৩৫), পিতা-মৃত আঃ রহিম, সাং-পূর্ব কাপনা, থানা-বিশ্বম্ভরপুর, জেলা-সুনামগঞ্জ, বর্তমান সাং-গোয়াবাড়ী (রোহিঙ্গা বস্তি), থানা-জালালাবাদ, জেলা-সিলেটকে আটক করতঃ ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে তল্লাশী করে তার হেফাজত হতে ০১(এক)টি এ্যাকুয়াফিনা ৫০০ (পাঁচশত) মি.লি. পানির বোতলে ভর্তি হালকা বাদামি রংয়ের বিদেশী মদ (কথিত হুইস্কি), যার ছিপি (কর্ক) সাদা স্কচটেপ দ্বারা পেচানো। যার আনুমানিক মূল্য ৪,০০০/-(চার হাজার) টাকা প্রাপ্ত হবে, উদ্ধার পূর্বক এসআই(নিঃ)/গৌতম চন্দ্র দাশ জব্দ তালিকা মূলে জব্দ করেন। বাদীর এজাহারের প্রেক্ষিতে ধৃত আসামীর বিরুদ্ধে এয়ারপোর্ট থানার মামলা নং-০৮, তাং-০৯/০৭/২০২১খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) এর ২৪(ক) রুজু হয়। গ্রেফতারকৃত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

Related Articles

Back to top button