জুড়ীতে ছাত্রদল নেতা নিখোঁজ

জুড়ী প্রতিনিধি:
মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আকমল হোসাইন গুম হয়েছেন বলে দাবী করবছে তার পরিবার। তারা জানায়, অনেক খোজাখুজি করেও এখন পর্যন্ত তার সন্ধ্যান পাওয়া যায়নি। জেলা ছাত্রদল নেতা আকমল হোসাইন নিখোঁজ হওয়ায় তার পরিবারের মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছে।
আকমল হোসেনের ছোটভাই আবুল হোসেন জানান, “বিগত ২৬ জুন সন্ধ্যায় ১৫/২০ জনের একটি সন্ত্রাসী গ্রুপ আমার দোকানে হামলা করে। তাদের হামলায় আমি ও আমার কর্মচারী মধু মিয়া গুরুত্বর আহত হই। আহত ওবস্থায় আমাদের ফেলে সন্ত্রাসীরা পালিয়ে গেলে স্থানীয়রা আমাদের উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।”
পরবর্তীতে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি উসমানী হাসপাতালে তাদের প্রেরণ করা হয়। এ ঘটনায় ৩০/০৬/২০২১ইং তারিখে আহত আবুল হোসাইন এর বড় ভাই ছাত্রদল নেতা আকমল হোসাইন বাদী হয়ে মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতে একটি মামলা দায়ের করেন। কিন্তু রহস্যজনক কারণে পুলিশ আসামীদের গ্রেফতার করেনি। মামলা করার পর ৪ জুলাই কিছু মুখোশধারী সন্ত্রাসী ছাত্রদল নেতা আকমল হোসাইনকে আটক করে নিয়ে যায়। পরের দিন পরিবারের সদস্যরা থানায় গেলে পুলিশ গ্রেফতারের কথা অস্বীকার করে। জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া বলেন, সম্পূর্ণ অন্যায় ভাবে আমাদের জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আকমল হোসাইনকে গুম করা হয়েছে। দ্রুত তার সন্ধ্যান না দিলে আমরা কঠোর আন্দোলনে যাব। এবিষয়ে জুড়ী থানার অফিসার ইনচার্জ ছাত্রদলে নেতা আকমল হোসাইনকে গ্রেফতারের কথা অস্বীকার করে বলেন, শুনেছি একটি দোকানে মারামারি হয়েছে। এছাড়া আমাদের কাছে আর কোন তথ্য নেই।




