বানিয়াচংয়ে আদর্শ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দদের শপথ ও দায়িত্ব গ্রহণ

আক্তার হোসেন আলহাদী, বানিয়াচং থেকে: বানিয়াচং আদর্শ বাজার ব্যবসায়ী কল্যান সমিতির নির্বাচনে নব নির্বাচিত নেতৃবৃন্দদের শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করা হয়েছে।
২৭ জুন রবিবার সকাল ১১ ঘটিকার সময় আদর্শ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নব নির্বাচিত নেতৃবৃন্দদের শপথ ও দায়িত্ব গ্রহণ আনুষ্ঠানে আদর্শ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি পরিচালনা কমিটির উদ্দোগে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার বীর মুক্তিযুদ্ধা হায়দরুজ্জামান খান ধন মিয়া।
নির্বাচন কমিশনার আশরাফুল করিমের পরিচালনায় বক্তব্য রাখেন বিভিন্ন মহল্লার সর্দার প্রধান, নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক, ব্যবসায়ী, সাংবাদিক ও স্থানীয় গুণ্যমান্য ব্যক্তিবর্গ।
আদর্শ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নব নির্বাচিত সভাপতি সেরুজ্জামান খান বাচ্ছু, সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন, জুনিয়র সহ-সভাপতি শেখ মোঃ জিতু মিয়া, সাধারণ সম্পাদক এস এম হাফিজুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মনির মিয়া, অর্থ সম্পাদক ইউসুফ মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মনছুর মিয়া, সাধারণ সদস্য সুজন মিয়া, নুর আহমদ, শফিকুল মিয়া।
এসময় উপস্থিতি ছিলেন আদর্শ বাজার পরিচালনা কমিটির সাবেক সভাপতি মছলন্দর আলী, সাবেক সভাপতি আহমদ লস্কর, বিশিষ্ট ব্যবসায়ী তুফাজ্জুল হোসেন খান, মোঃ উমেদ আলী, মজলিসপুর ছান্দ সর্দার আনোয়ার মিয়া, সাবেক ছান্দ সর্দার শাহেদ আলী, তকবাজ খানী মহল্লার সাবেক ছান্দ সর্দার মুশফিকুর রহমান, ইনুছ আলী, বাজার ব্যবসায়ী আবু ছালে, সাংবাদিক শেখ জওহর হোসেন ফাহদী, ওয়ার্ড মেম্বার জাহেদ মিয়া, বাজার ব্যবসায়ী, বিভিন্ন গণমাধ্যমকর্মী ও স্থানীয় জনতা।




