প্রবাস

অবশেষে বাংলাদেশে আসছেন সেফুদা!

এ কে এম কায়সারুল আলম সোহাগ: বাংলাদেশে আসছেন অস্ট্রিয়া প্রবাসী আলোচিত ও বিতর্কিত সেফাতউল্লাহ মজুমদার (সেফুদা) ।
ভিডিও বার্তায় বিষয়টি তিনি নিজেই জানিয়েছেন- আগামী ৩০ জুলাই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

গত শনিবার তার নিজ ফেসবুক পেজের ভিডিওতে সেফুদা শুরুতেই বলেন, প্রেম ধর্ম সেরা ধর্ম । বাংলাদেশে আমি আসতাছি । আমি এর মধ্যে জানিয়ে দিয়েছি, কালকে আমি টিকেট বুকিং দিয়েছি । ৩০ জুলাই আমি ঢাকা বিমানবন্দরে অবতরণ করবো ।

সেফুদা বলেন, দিস ইজ দি শিডিউল, ওকে । তিন মাস থাকব বাংলাদেশে । তারপর আবার বাংলাদেশ থেকে আমার স্বর্গে ফিরে আসব । দিস ইজ মাই প্ল্যান। এর পর তিনি হাসতে হাসতে ইংরেজিতে বলেন, সেফুদা ইজ কামিং টু বাংলাদেশ । কী অবস্থা, কেমন হবে ব্যাপারটা? তিনি আরও বলেন, ঢাকা বিমানবন্দরে গেলেই অ্যারেস্ট করবে নাকি? তাহলে আমার পিঁপড়া বাহিনী (সমর্থক) কোথায় থাকবে ? আমার প্রেম ধর্মের অনুসারীরা কোথায় থাকবে? দেখা যাবে কে কে আমাকে ভালোবাসে?

সেফুদা আরও বলেন, সবাই বলে, তোমাকে ভালোবাসি, টেলিফোন করে বিরক্ত করো । এবার প্রমাণ হবে, আমি ঢাকা বিমানবন্দরে নামার পর কত লক্ষ, কত কোটি আমার প্রিয় সাথী ও বন্ধুগণ আমাকে রিসিপশন জানাতে আসে । লাভ ইজ পাওয়ার, প্রেম ধর্ম সেরা ধর্ম ।
উল্লেখ্য , বর্তমানে অস্ট্রিয়া প্রবাসী এ বাংলাদেশির এমন আচরণে অনেকটা বিব্রত তার পরিবার। ১৯৯০ সাল থেকে অস্ট্রিয়ার রাজধানীর ভিয়েনায় বসবাস করছেন তিনি । তার গ্রামের বাড়ি চাঁদপুরে । নানা বিতর্কিত ও আপত্তিকর কথাবার্তা বলায় অল্প সময়ে ফেসবুক তারকা বনে যান তিনি । তবে পরিবারের পক্ষ থেকে বলা হয়, সেফুদা মূলত মানসিক সমস্যায় ভুগছেন । তার এমন কর্মকাণ্ডে পরিবারসহ আত্মীয়-স্বজন খুবই লজ্জিত বলে গণমাধ্যমকে জানান তার স্ত্রী । তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন।
তার এসব কর্মকাণ্ডে অনেক মানুষ ক্ষুব্ধ । বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারি ২০১৮ সালে বলেছিলেন, দেশের বাইরে বসে এ ধরনের যারা দেশের সম্পর্কে বিরূপ মন্তব্য করে নিজ দেশের সম্মান নষ্ট করছেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Back to top button