সিলেট বিভাগ

গার্ডের পোশাকে সেনা সদস্য সেজে প্রেমিকার সঙ্গে দেখা!

নিউজ ডেস্ক:
সিলেটে সিকিউরিটি গার্ডের পোশাক পরে প্রেমিকার সঙ্গে দেখা করে সেনা সদস্য পরিচয় দিতে গিয়ে ধরা খেয়েছেন এক যুবক। স্থানীয়রা ওই যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। শুক্রবার (২৮ মে) সিলেট এয়ারপোর্ট থানার বড়শালা এলাকায় এ ঘটনা ঘটে।

যুবকের নাম-ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে আটকের সময় যুবকের পোশাকের নেম প্লেটে ‘ওমর ফারুক’ নাম লেখা দেখা দেখা যায়।
আটকের বিষয়টি সংবাদমাধ্যমকে এয়ারপোর্ট থানাপুলিশ সূত্র নিশ্চিত করেছে।

জানা গেছে, বড়শালা এলাকার এক তরুণীর সঙ্গে প্রেম করছেন আটক হওয়া সেই যুবক। প্রেমের একপর্যায়ে তিনি নিজেকে সেনা সদস্য বলে পরিচয় দেন। তারই প্রমাণ দিতে গিয়ে শুক্রবার বিকেলে সিকিউরিটি গার্ডের পোশাক পরে এয়ারপোর্ট থানার বড়শালা এলাকায় ওই মেয়ের সঙ্গে দেখা করতে যান যুবক। ওই সময় স্থানীয়দের সন্দেহ হলে তাকে আটক করে এয়ারপোর্ট থানাপুলিশে খবর দেয়া হয়।

পরে বিকেল ৬টার দিকে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

Related Articles

Back to top button