সিলেট বিভাগ

বাহুবলে গ্যাসফিল্ডের আগুন নিয়ন্ত্রণে

নিউজ ডেস্ক:
হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুরে সিলেট গ্যাসফিল্ডের পেট্রোল উৎপাদনকারী প্ল্যান্টের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। রাত প্রায় সোয়া ১টার দিকে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ কামরুজ্জামান।

ওসি জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হবিগঞ্জ মৌলভীবাজার সড়কের ভরগাঁও এলকায় অবস্থিত রশিদপুর গ‌্যাস ফিল্ডের পেট্রোল উৎপাদনকারী প্ল্যান্টে আগুন লাগে। মুহূর্তের মধ‌্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ, শ্রীমঙ্গল ও মৌলভীবাজার ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ১ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শফিকুল ইসলাম রাত পৌনে ২টার দিকে বলেন, আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। আমরা রাতে একটি কনটেইনারে কিছু পুড়ে যাওয়া মালামাল উদ্ধারের কাজ করছি।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে স্টেশনের বার্নফিড বাতায়নের সময় ম‌্যানুয়ালে গ‌্যাস থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।

Related Articles

Back to top button