সারাদেশ

দেশের যেসব জেলায় মৃদু ভূমিকম্প

নিউজ ডেস্ক:
দেশের বিভিন্ন জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, জয়পুরহাট ও রাজশাহীসহ আরও কয়েকটি জেলায় ভূকম্পন অনুভূত হয়েছে।

সোমবার (৫ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ৯টা ১৯ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল আহসান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৩শ কিলোমিটার দূরে।

যুগান্তরের বিভিন্ন এলাকার প্রতিনিধিরা জানিয়েছেন, ১০ সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে অনেক ঘরবাড়ি কেঁপে ওঠে। অনেকেই ছোটাছুটি করে খোলা জায়গায় আসে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল সিকিম থেকে ২৬ কিলোমিটার দূরে। যার প্রভাব পড়ে বাংলাদেশ, নেপাল, ভারত, পাকিস্তান, ভুটান ও চীনে। তথ্যসুত্র: যুগান্তর

Related Articles

Back to top button