জৈন্তাপুরে অসহায়দের মাঝে সাংবাদিক গোলজারের খাদ্যসামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক:
জৈন্তাপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চলের অসহায় সমস্যাগ্রস্ত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
(৩০এপ্রিল) শুক্রবার বিকেলে ও সন্ধারাতে গ্রামীণ জনপদের খেঁটে খাওয়া মানুষের মাঝে প্রবাসী ভাইদের সহযোগীতায় নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি, দৈনিক আলোকিত সিলেটের নির্বাহী সম্পাদক সাংবাদিক গোলজার আহমদ হেলাল।তিনি খাদ্যসামগ্রী বিতরণকালে সাধারণ মানুষের খোঁজ খবর নেন।
এসময় তিনি বলেন, বৈশ্বিক মহামারী করোনা, জনস্বাস্থ্য টিকিয়ে রাখতে মানুষের চলাচলে বিধি নিষেধ আরোপ ও নিষেধাজ্ঞা এবং অব্যাহত ভাবে কোভিড সংক্রমণের দরুণ মানুষের স্বাভাবিক জীবন যাত্রায় ব্যাঘাত ঘটছে। কর্মহীন ও বেকার হয়ে পড়েছেন অনেক মানুষ।তৃণমূলের প্রান্তিক জনগোষ্ঠী, নিম্ন আয়ের মানুষ ও মধ্যবিত্ত সমাজের লোকজন প্রচন্ড অভাব ও আর্থিক সংকটের মধ্যে রয়েছে।তাই এমুহুর্তে সংকটাপন্ন জনগণের পাশে দাঁড়াতে তিনি বিত্তবান জনগণসহ সকলের প্রতি আহ্বান জানান।
খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন সমাজসেবক তাজুল হাসান, মো: ইমরান আহমদ, আল আমিন হোসাইন প্রমুখ।




