জাতীয়মিডিয়া

জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসান শাহরিয়ারের মৃত্যুতে সিলেট অনলাইন প্রেসক্লাবের শোক

নিউজ ডেস্ক: জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রখ্যাত সাংবাদিক হাসান শাহরিয়ার এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে সিলেট অনলাইন প্রেসক্লাব।
ক্লাব সভাপতি মুহিত চৌধুরী, সাধারন সম্পাদক মকসুদ আহমদ মকসুদ এক শোক বার্তায় সাংবাদিক হাসান শাহরিয়ার এর বর্ণাঢ্য কর্মময় জীবনের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তাঁর মৃত্যুতে বাংলাদেশ দেশ-বিদেশে একজন খ্যাতিমান ও গ্রহণযোগ্য সাংবাদিক নেতাকে হারালো,তাঁর এ শুণ্যতা সহজে পুরন হবার নয়।

সিলেট অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দ মহান আল্লাহর কাছে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
উল্লেখ্য সাংবাদিক হাসান শাহরিয়ার করোনাক্রান্ত হয়ে শনিবার (১০ এপ্রিল) দুপুরে রাজধানীর ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

Related Articles

Back to top button