জাতীয়সিলেট বিভাগ

মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি আর নেই

নিউজ ডেস্ক:
সিলেট-৩ আসনের সংসদ সদস্য, সিলেট আওয়ামীলীগের সহ-সভাপতি মাহমুদ উস সামাদ চৌধুরী আর নেই। ইন্না-লিল্লাহি….রাজিউন। তিনি বৃহস্পতিবার দুপুর ২টা ৪০ মিনিটে করোনায় আক্রান্ত হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নাসির উদ্দিন খান।

উল্লেখ, গত ১০ ফেব্রুয়ারী তিনি সংসদ ভবনে করোনার টিকা নিয়েছিলেন। টিকা নেওয়ার এক মাসের মাথায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস। পরে তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। সেখানে তাকে ভেন্টিলেশনে রাখা হয়।

Related Articles

Back to top button