সিলেট বিভাগ

বিয়ানীবাজারে তরুণীকে কুপিয়ে হত্যাকারী সেই ঘাতক গ্রেফতার

স্টাফ রিপোর্ট: 

সিলেটের বিয়ানীবাজারের শেওলা ইউনিয়নের বালিঙ্গা গ্রামে নাজমিন আক্তার নামের এক তরুণীকে কুপিয়ে হত্যা করে পলাতক ঘাতক নাজিম উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার আঙ্গারজুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
এ ব্যাপারে সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান বলেন, প্রেমে ব্যর্থ হয়ে বিয়ানীবাজারে এক স্কুলছাত্রীকে তারই পার্শ্ববর্তী বাড়ির এক বখাটে নৃশংসভাবে খুন করেছে। পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে টানা নয় ঘন্টার অভিযানে ঘাতককে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স্থানীয়রা জানান, সম্প্রতি ওই তরুণীর বিয়ের কথাবার্তা চূড়ান্ত হয়েছিল বলে। ঘাতক নাজিম উদ্দিন (২৩) অন্য এলাকার বাসিন্দা হলেও সে নিহত তরুণীর পাশের বাড়িতে বসবাস করত। তার বাড়ি বড়লেখা উপজেলার নিজবাহাদুরপুর এলাকায়।

এলাকাবাসী জানান, ঘটনার সময় ঘাতক নাজিম উদ্দিন ওই তরুণীর বাড়িতে দিনমজুরের কাজ করতে যায়। এ সময় ঘরের ভেতরে টেলিভিশন দেখতে থাকা নাজমিন আক্তারকে (১৮) পেছন থেকে জাপটে ধরে বটি দা দিয়ে গলায় কোপ দেয় নাজিম। এতে ঘটনাস্থলেই তরুণীর মৃত্যু হয়। ঘটনার পরই পালিয়ে যায় ঘাতক নাজিম।

স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম খান শেখ জানান, তরুণীকে শিশুকালে এনে লালন-পালন করেন সামসুল হক চৌধুরী। ঘাতক ছেলের পক্ষ থেকে হয়তো একতরফা ওই মেয়েকে প্রেম নিবেদন করা হতে পারে। তা প্রত্যাখান হওয়ায় ক্ষোভের বশবর্তী হয়ে এমন ঘটনা ঘটিয়েছে নাজিম।

Related Articles

Back to top button