সিলেট বিভাগ

বিশ্বনাথে জমি থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

নিউজ ডেস্ক:
সিলেটের বিশ্বনাথ উপজেলা রামপাশা ইউনিয়নের ধানিজমি থেকে অর্ধগলিত এক লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

রবিবার বিকেল সাড় ৫টার দিকে ৮দিকে রামপাশা ইউনিয়নের হাজী তাহির আলী এন্ড সন্স ফিলিং স্টেশনের বিপরীতে সদরপুর হাওরের কৃষিজমিতে লাশটি দেখতে পেয়ে স্থানীয় জনতা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পঁচে-গলে যাওয়ায় লাশের পরিচয় সনাক্ত করতে পারেনি কেউ। এমন কি এটি নারী না পুরুষের লাশ, তাও নিশ্চিত করা যায়নি।

স্থানীয় সুত্রে জানা গেছে, হাওরের মধ্যখানে কৃষি জমিতে মাথা বিহীন বিকৃত মৃতদেহটি পড়ে ছিল। আর দেহের ২০ গজ দূরে পড়ে আছে কেবল মাথার খুলি। তার কিছু দূরে একমুঠো চুল। মৃতদেহের চারপাশে এলোম্যালো অবস্থায় দেখা যায় একাধিক ধানের গাছ।

পুলিশ সূত্র জানায়, সন্ধ্যা ৬টায় দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সন্ধান পায় পুলিশ। লাশের ধরণ দেখে মনে এটি ১৫-২০ দিন আগের। প্রাথমিক ভাবে লিঙ্গ-পরিচয় শনাক্ত করা সম্ভব নয়। সুরতহাল তৈরী করে লাশটি সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ শামীম মুসা বলেন, লাশের ঘটনাটির প্রাথমকি তদন্তে ঘটনাস্থলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)’র টিমও আসছে। তদন্ত এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Related Articles

Back to top button