রাজনীতি

এ ধরনের কোনো ঘটনা ঘটলে আমি আত্মহত্যা করবঃআবদুল কাদের মির্জা

সিলেট মিডিয়াঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই ও বসুরহাটের মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, ‘সব শিয়ালের এক ডাক। ঢাকা থেকে শুরু করে আমার এলাকা পর্যন্ত, আজকে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে অনেকভাবে।’

তিনি বলেন, ‘গত পার্লামেন্ট নির্বাচনে হুসেইন মুহম্মদ এরশাদকে যেভাবে রাতের অন্ধকারে তাঁর বাসা থেকে জোর করে সিএমএইচে নিয়ে গেছে। অনুরূপ কিছু করার জন্য আজকে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন ওবায়দুল কাদের সাহেব। এটা অত্যন্ত দুঃখজনক। আমি দেশবাসীকে জানিয়ে যাচ্ছি। এ ধরনের কোনো ঘটনা ঘটলে আমি আত্মহত্যা করব। আমার ওপর যদি ঘটাতে চায়, তাহলে আমি বলে দিচ্ছি আত্মহত্যা করব। আমি কোনো অসত্যের কাছে মাথা নত করব না। কী করবেন? মেরে ফেলবেন, জেলে দেবেন, লাঞ্ছিত করবেন, আর কী বাকি আছে।’ গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে নিজের ফেসবুক পেজে লাইভে এসে কাদের মির্জা এসব কথা বলেন।

Related Articles

Back to top button