সিলেট বিভাগ
এমপি সামাদ চৌধুরীর জানাযা যে মাঠে হবে

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি:
সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসের জানাযার নামাজ শুক্রবার (১২ মার্চ) বিকেল ৫টায় ফেঞ্চুগঞ্জস্থ কাশিম আলী উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।
জানাযার স্থান এবং সংখ্যা নিয়ে (বিকেল সাড়ে ৫টা) পর্যন্ত সামাদ চৌধুরীর পরিবারের ঘনিষ্টজন এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দ বৈঠক করছেন বলে জানা গেছে।
আজ শুক্রবার সকাল ১১টায় হেলিকপ্টারযোগে সামাদ চৌধুরীর মরদেহ তাঁর ফেঞ্চুগঞ্জস্থ বাড়িতে নিয়ে আসা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও তাঁর দেয়া হেলিকপ্টারে মরদেহ ফেঞ্চুগঞ্জে আসবে।
এদিকে, মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসের মরদেহ রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে গোসল দেয়ানো হবে। পরে তাকে রাখা হবে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)-এর হিমাগারে। সেখান থেকে সরাসরি নিয়ে আসা হবে ফেঞ্চুগঞ্জে।




