সিলেট বিভাগ

সিলেটের শাহপরানে কিশোরী ধর্ষণ, আটক ১

নিউজ ডেস্ক:
সিলেট মহানগরীর শাহপরান (রহ.) থানাধীন নুরপুর এলাকায় এক পিকআপ চালকের মেয়ে (১৪) কে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সোমবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

ধর্ষণের অভিযোগ পেয়ে ইসলামপুর কলোনীর মো. আরজু মিয়ার ছেলে ওমর ফারুককে আটক করেছে পুলিশ।

এসএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের জানান- অভিযুক্ত ওমরকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া ভিকটিম কিশোরী বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগে ভর্তি আছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Related Articles

Back to top button