সিলেট বিভাগ

শ্রমিক নেতা রিপন হত্যা: পলাতক আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্ট:
প্রায় ৭ মাস পর সিলেটে চাঞ্চল্যকর ট্যাংক লরী শ্রমিক নেতা ইকবাল হোসেন রিপন হত্যা মামলার পলাতক আসামী সাইদুল ইসলামকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।

সে দক্ষিণ সুরমা থানাধীন বরইকান্দি ১নং রোডের তালওয়ালা বাড়ীর দুদু মিয়া, মিয়ার ছেলে।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে।

দক্ষিণ সুরমা থানার ওসি মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন তথ্য পেয়ে পুলিশ বরইকান্দি এলাকা থেকে হত্যা মামলার আসামী সাইদুল ইসলামকে গ্রেফতার করে। সে রিপন হত্যার সাথে জড়িত ছিল বলে পুলিশের কাছে প্রাথমিকভাবে স্বীকার করেছে।

Related Articles

Back to top button