সিলেট বিভাগ

বড়লেখায় করোনার টিকা নিতে ১ হাজার মানুষের নিবন্ধন

বড়লেখা প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখায় করোনাভাইরাসের টিকা নিতে শনিবার পর্যন্ত ১ হাজারেরও বেশি মানুষ নিবন্ধন করেছেন। ইতিমধ্যে তাদের মোবাইল ফোনে পৌঁছেছে এসএমএস। রোববার (৭ ফ্রেব্রুয়ারি) সকাল থেকে টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে। টিকা দানের জন্য সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, রোববার সকাল ১০টায় ঢাকায় উদ্বোধনের পর বড়লেখায় টিকাদান কার্যক্রম শুরু হবে। প্রথম দিন ৩টি বুথে ১০০ জনকে টিকা দেওয়া হবে। শুরুতেই টিকা নেবেন বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. রত্নদীপ বিশ্বাস, বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার প্রমুখ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. রত্নদীপ বিশ্বাস শনিবার (৬ ফেব্রুয়ারি) রাতে বলেন, জানান, আজ (শনিবার) দুপুর মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রথম ধাপে ৪ হাজার ডোজ করোনার ভ্যাকসিন বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছেছে। রবিবার সকাল থেকে টিকাদান কার্যক্রম শুরু হবে।

টিকা নিতে ইতিমধ্যে ১ হাজার মানুষ নিবন্ধন করেছেন। প্রথম দিন ৩টি বুথে ১০০ মানুষ টিকা নেবেন। টিকাদানের জন্য সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে।

Related Articles

Back to top button