সিলেট বিভাগ

নবীগঞ্জে হিজড়াদের হামলায় এক ব্যক্তি আহত, আটক ১

নবীগঞ্জ প্রতিনিধি:
চাহিদা অনুযায়ী টাকা না দেওয়ায় বানিয়াচংয়ের সিকান্দারপুর থেকে বরযাত্রী নিয়ে যাওয়ার সময় নবীগঞ্জ শহরের জে কে সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে হিজড়াদের হামলায় আহত হয়েছেন পৌর এলাকার ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর প্রাণেশ দেবের ভাই নৃপেশ দেব (৫০)।

বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনাটি ঘটে।

স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আশংকাজনক অবস্থায় কর্তব্যরত চিকিৎসক নৃপেশ দেবকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

জানা যায়, বানিয়াচংয়ের সিকান্দারপুর থেকে একটি বিয়ের বরযাত্রী নিয়ে মাইক্রোবাসে করে হবিগঞ্জ যাচ্ছিলেন গাড়ির চালক নৃপেশ দেব। পথিমধ্যে নবীগঞ্জ শহরের জে কে সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে আসলে একদল হিজড়া মাইক্রোবাস গতিরোধ করে বরযাত্রীর কাছে ৫ হাজার টাকা চাঁদা দাবি করে। বরযাত্রীরা এত টাকা কেন দেবে; এমন প্রশ্নে হিজড়া ও বিয়ের বরযাত্রী দের সঙ্গে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে গাড়ির চালক নৃপেশ তাঁদের এক হাজার টাকা দেন। কিন্তু তাতে সন্তুষ্ট হয়নি হিজড়ারা। তাঁদের চাহিদা অনুযায়ী টাকা দেওয়ার জন্য চাপ দিতে থাকেন। গাড়ির চালক নৃপেশ দেব এতে সাড়া না দেওয়ায় হিজড়ারা তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) মো.আজিজুর রহমান বলেন, বিয়ের বরযাত্রী নিয়ে যাওয়ার সময় হিজড়াদের একটি সংঘবদ্ধ দল চাঁদা দাবি করলে না দেওয়ায় নৃপেশ নামে গাড়ির চালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। এতে তিনি আহত হন।

এ ঘটনায় এক হিজড়াকে আটক করা হয়েছে। আটককৃত হিজড়ার নাম শিখা। এছাড়া পলাতক হিজড়া জুই ও আবরার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Related Articles

Back to top button