সিলেট বিভাগ

দশ বছরের মেয়েকে ‘ধর্ষণ’ করলো বখাটে চালক

বিয়ানীবাজার প্রতিনিধি:

দশ বছরের এক মেয়েশিশুকে ‘ধর্ষণ’ করেছে সেবুল আহমদ নামের এক অটোরিকশা চালক। ঘটনাটি রোববার (২১ ফেব্রুয়ারি) সিলেটের বিয়ানীবাজার উপজেলার বৈরাগী বাজারে ঘটেছে। ঘটনার পর জকিগঞ্জ উপজেলার বেউর গ্রামের যুবক অভিযুক্ত সেবুল আহমদ (৩৫)-কে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল ৮টার দিকে শিশুটির মা রান্না করছিলেন। এমন সময় প্রতিবেশী বাসায় ভাড়াটিয়া থাকা অটোরিকশা চালক সেবুল শিশুটিকে ডেকে নিয়ে পার্শ্ববর্তী একটি রিকশা গ্যারেজে নিয়ে গিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সেবুল পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যা স্থানীয়রা। তবে শিশুটির অবস্থা খারাপ হওয়ায় তাকে সিলেট ওসমানী মেড়িক্যাল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে প্রেরণ করা হয়।

এরপর শিশুটির বাবা থানায় মামলা করেলে স্থানীয় বৈরাগী বাজার থেকে সেবুলকে গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে বিয়ানীবাজার থানার অফির্সাস ইনর্চাজ (ওসি) হিল্লোল রায় বলেন, শিশুটির বাবা বাদি হয়ে বিয়ানীবাজার থানায় ধর্ষণ মামালা দায়ের করেন। পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। শিশুটিকে সিলেট ওসমানী মেড়িক্যাল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে রাখা হয়েছে।  

Related Articles

Back to top button