খাদিমনগরে বসত ঘরে আগুন, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

নিউজ ডেস্ক: সিলেট সদর উপজেলার খাদিম নগর ইউনিয়নের ফরিংউরা গ্রামে আলতা এর বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে ১টি কক্ষ সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় মূহূর্তের মধ্যে মালামালসহ ঘর পুড়ে ছাই হয়ে যায়।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে সাড়ে ৮টার দিকে বাড়ির বাহিরের ঘরে আগুন দেখতে পান বাড়ির লোকজন। তাদের ডাকে স্থানীয় লোকজন ছুটে আসেন। কিন্তু আগুন মূহূর্তের মধ্যে পুরো ঘরে ছড়িয়ে পড়ে। মানুষ আগুন নিভানোর চেষ্টা করলেও আগুনের লেলিহান শিখা আরো উপরের দিকে উঠতে থাকে। পরে স্থানীয়রা বাহিরের ঘর বাদ দিয়ে ভিতরের ঘরে যাতে আগুন ছড়িয়ে না পড়ে সেই চেষ্টা করতে থাকেন। প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে যান সিলেট সদর উপজেলা স্পোর্টস একাডেমির সভাপতি ও খাদিম নগর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ইকলাল আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন জয়নুল, যুবলীগ নেতা এমরান আলী তালুকদার, আব্দুল খালিক,সদর উপজেলা স্পোর্টস একাডেমির সদস্য আবুল কালাম আজাদ।




