সিলেট বিভাগ

শ্রীমঙ্গলে শৈত্যপ্রবাহের বিস্তারে বেড়েছে শীতের তীব্রতা

শ্রীমঙ্গল প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শৈত্যপ্রবাহের বিস্তার ও শীতের তীব্রতা বেড়েছে। শুক্রবার (১৫ জানুয়ারি) সকালে আবহাওয়া অধিদফতর এসব তথ্য জানিয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এবার শ্রীমঙ্গলে ১০ ডিগ্রি শৈত্যপ্রবাহ বয়ে যায়।

এদিকে শুক্রবার (১৫ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী-অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।
উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

Related Articles

Back to top button