সারাদেশ

বিসিকের শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স সম্পন্ন

আজহার অপুঃ বিসিক শিল্প সহায়ক কেন্দ্র নারায়ণগঞ্জের উদ্যোগে পাঁচ দিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স শেষ হয়েছে। সম্প্রতি বিসিক জামদানী শিল্প নগরী ও গবেষণা কেন্দ্রে আয়োজিত প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিক নারায়ণগঞ্জের সহকারী মহাব্যবস্থাপক মুহাম্মদ আশিকুর রহমান, উপব্যবস্থাপক কাজী শাহীনূর আলম।

কোর্সে উদ্যোক্তার বৈশিষ্ট্য ও গুণাবলি, প্রকল্প প্রস্তাব পরিকল্পনা ও প্রণয়ন, বিপণন ও বিশ্লেষণ, ব্যবসা বাছাই, আর্থিক বিশ্লেষণ এবং ঋণ বিষয়ে আলোচনা করা হয়। এতে ২৩ জন নবীন উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

বিসিক জামদানী শিল্প নগরী ও গবেষণা কেন্দ্রে আয়োজিত এ কোর্সটি ১০ জানুয়ারী থেকে শুরু হয়ে ১৪ জানুয়ারী পর্যন্ত চলে। এর আগে শিল্প সহায়ক কেন্দ্র বিসিক নারায়ণগঞ্জের উদ্যোগে ক্ষুদ্র ও কুটির শিল্প স্থাপনে আগ্রহী শিল্পোদ্যোক্তাদের নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার নোয়াপাড়া এলাকায় অবস্থিত বিসিক জামদানী শিল্প নগরী ও গবেষণা কেন্দ্রের শিল্পনগরী কর্মকর্তার কার্যালয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়। আর এ প্রশিক্ষণ কোর্সের নিবন্ধন ফি রাখা ৫০ টাকা।

Related Articles

Back to top button