বানিয়াচংয়ে “বাইতুস সালাম তাহফিজুল কোরআন” মাদরাসার উদ্বোধন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সুহাইল আহমদ: হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ঐতিহাসিক ৩নং রাজবাড়িতে নব প্রতিষ্ঠিত বাইতুস সালাম তাহফিজুল কোরআন মাদরাসার উদ্বোধন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮জানুয়ারী) সকাল ১০ টা থেকে মাদরাসার হম রুমে হাজী ফরিদ উল্লাহর সভাপতিত্বে হা: সুহাইলের পরিচালনায় মাদ্রাসার ছাত্র মাহিনের পবিত্র কুরআন তিলাওয়াত এর মাধ্যমে আলোচনা শুরু হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবীণ আলেম হাফিজ আব্দুল কুদ্দুস রহঃ এই জায়গায় ৬০ বছর আগে এখানে মাদরাসার দরস চালু করেছিলেন।
এবার মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফিজ বশীর উদ্দিনের উছিলায় আবার এখানে পবিত্র কুরআনের খেদমত চালু হয়েছে।
পবিত্র কুরআন খেদমতের কারণে খাদিমদের জন আখেরাতে সেই কুরআন সুপারিশ করবে।

বক্তারা আরো বলেন, একজন হাফেজে কুরআন হাশরের ময়দানে ১০ জনের সুপারিশ করবে বেহেশতে নেওয়ার জন্য।
এতে উপস্থিত ছিলেন, শায়খ মুখলিছুর রহমান, মাও: আতাউর রহমান, মাও: মুবাশ্বির আহমদ, মাও: মুজিবুর রহমান, মুরব্বী আব্দুল হক, মাও: নজরুল ইসলাম, মাও: মুজিবুর রহমান, হা: মাও: বশির আহমদ, মাও: সাব্বির আহমদ শিবলী, হা: মাও: আফজলুল করিম, মাও: আব্দুল আলিম, মাও: মওসুফ আহমদ, মাও: মশিউর রহমান, মাও: মুনতাসির আলম সুহান, হা: রুমন আহমদ শুভ ও এলাকার বিশিষ্ট মুরুব্বিয়ানসহ আরো অনেকেই।

মাওলানা শায়খ মখলিছুর রহমানের মুনাজতের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।




