সিলেট বিভাগ

নগরীর কুয়ারপাড়ে জুয়ার এজেন্টসহ গ্রেফতার ৪

স্টাফ রিপোর্ট:

সিলেট নগরীর কুয়ারপাড় থেকে শিলং তীর নামক জুয়ার আসর থেকে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২২ জানুয়ারি) গোপন সূত্রে খবর পেয়ে কুয়ারপাড় পয়েন্টস্থ একটি দোকানে অভিযান চালিয়ে জুয়া খেলার এজেন্টসহ চারজনকে গ্রেফতার করা হয়।

লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আল-আমিন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সেখানে অভিযান চালান।  
                   
গ্রেফতারকৃত চারজন হলেন- কুয়ারপাড় এলাকার বাসিন্দা মোঃ বাবর উদ্দিন (৩০), মোঃ রনি আহমদ (২১),  মোঃ জামিল আহমদ (২০) এবং  মোঃ আলমগীর (৪৭)।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

Related Articles

Back to top button