সারাদেশ
নওগাঁর আত্রাইয়ে আস্থা অ্যাসোসিয়েশনের উদ্যোগে ১শত কম্বল বিতরণ

বিশেষ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে আস্থা অ্যাসোসিয়েশনের উদ্যোগে ১শত কম্বল বিতরণ করা হয়েছে। আহসানগঞ্জ ইউনিয়ন ও এর আশেপাশে এলাকার ১শত অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল ও ১০ জন বৃদ্ধা নারীকে গায়ের চাদর দেওয়া হয়।
শুক্রবার বিকেলে আমরুল কসবা মাদ্রাসা চত্বরে এ কম্বল বিতরণের আয়োজন করা হয়।
আস্থা অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ নাঈম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথিহিসেবে উপস্থিত ছিলেন আহসানগঞ্জ ইউপি চেয়ারম্যান আক্কাস আলী, বিশেষ অতিথি ছিলেন ৩নং ওয়ার্ড ইউপি সদস্য নজরুল ইসলাম।
এসময় আস্থা অ্যাসোসিশনের এর সদস্য যারা উপস্থিত ছিলেনঃ সাধারণ সম্পাদক মাসুদ রানা,অর্থ সম্পাদক স্বপন, ব্যবস্থাপনা সম্পাদক সোহেল রানা, প্রচার সম্পাদক মানিক, দপ্তর সম্পাদক রাব্বি, সদস্য আব্দুল্লাহ বাকি, আনোয়ার, মাসুদ, সাকিল, আকাশ, খাইরুল, সজিব, ডালিম সহ প্রমুখ।




