সিলেট বিভাগ

ধোপাগুলে শিশু ধর্ষণের অভিযোগে আটক ১

স্টাফ রিপোর্ট:

সিলেট নগরের উপকন্ঠে ধোপাগুলে ছয় বছরের এক শিশু ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এই অভিযোগে সেলিম মিয়া (২১) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ধোপাগুল থেকে তাকে আটক করে এয়ারপোর্ট থানা পুলিশ।

পুলিশ জানায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ধোপাগুল গ্রামের মতছির আলী বতাইয়ের ছেলে সেলিম স্থানীয় একটি টিলার উপরে নিয়ে গিয়ে ৬ বছরের এক শিশুকে ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে তৎক্ষণাৎ ওই শিশুর মা বাদি হয়ে এয়ারপোর্ট থানায় মামলা (নং-৩৮) দায়ের করেন।

পরে রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়ে সেলিম মিয়াকে আটক করে পুলিশ।

অপরদিকে, নির্যাতনের শিকার শিশুটি বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।  

Related Articles

Back to top button