সিলেট বিভাগ

দক্ষিণ সুরমা থেকে মাদকসহ যুবক গ্রেফতার

নিউজ ডেস্ক: সিলেট নগরীর দক্ষিণ সুরমা থানাধীন মার্কাজ পয়েন্ট সংলগ্ন এলাকা থেকে হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

শুক্রবার (২২ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক মোঃ আবু খালেদ মামুন এর নেতৃত্বে মহানগর গোয়েন্দা পুলিশের একটি অভিযানে নামে। মার্কাজ পয়েন্টের দক্ষিণ পাশে চৌধুরী কলোনীস্থ পরিত্যক্ত চৌধুরী বিল্ডিং সংলগ্ন অভিযান চালিয়ে মাদকসহ ওই যুবককে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া যুবকের নাম  মোঃ জামিল আহমেদ (১৯), তার পিতার নাম আব্দুল রশিদ। সে বর্তমানে দক্ষিণ সুরমার লাউয়াইস্থ পীরের বাসার বাসিন্দা। অভিযানকালে জামিলের কাছ থেকে ছত্রিশ পুরিয়া হেরোইন ও পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট পেয়ে পেয়ে জব্দ করা হয়।

তার বিরুদ্ধে মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Related Articles

Back to top button