সিলেট বিভাগ

ওসমানীনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

স্টাফ রিপোর্ট:
সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীগর উপজেলার তাজপুরে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২ জানুয়ারি) দুপুর ১টার দিকে তাজপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনোজ দেব (৩৮) ওসমানীনগরের ইলাশপুর গ্রামের বাসিন্দা।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে তাজপুর বাজারে মোটরসাইকেল আরোহী মনোজ দেবকে বিপরীত দিক থেকে আসা একটি মোইক্রোবাস (হাইয়েক্স) গাড়ি চাপা দেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মনোজকে উদ্ধার করে দেড়টার দিকে ওসমানী হাসপাতালে নিয়ে আসলে ইমার্জেন্সি বিভাগের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ রিপোর্ট লেখা (বিকাল সাড়ে ৩টা) পর্যন্ত মৃতদেহের ময়না তদন্ত চলছে। ময়না তদন্ত শেষ হলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Related Articles

Back to top button