সিলেট বিভাগ

আ:লীগের পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে ছাত্রলীগের আনন্দ মিছিল

নিউজ ডেস্ক: 

সিলেট মহানগর আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে ছাত্রলীগ।

শুক্রবার রাতে নগরীর কাজীটুলা এলাকায় মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নয়াসড়ক পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়।
 
মিছিল পরবর্তী সমাবেশে ১৭নং ওয়ার্ড ছাত্রলীগের সহ সভাপতি মো. মকবুল হোসাইনের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা আবির আল আজাদ মুন্নার পরিচালনায় বক্তব্য রাখেন ১৭নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শাহিদুল ইসলাম সৌমিক।

এসময় সিলেট মহানগর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা আসাদ উদ্দিন আহমদকে নবগঠিত কমিটির সহ সভাপতি নির্বাচিত করায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বক্তারা। সেই সাথে সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

এসময় সিলেট মহানগর ছাত্রলীগ ও বিভিন্ন ওয়ার্ড ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button