সিলেট বিভাগ

সুনামগঞ্জে বাসে কলেজছাত্রীকে ধর্ষণের চেষ্টা: হেলপার গ্রেফতার

নিউজ ডেস্ক:
সুনামগঞ্জে চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় বাসের হেলপারকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৮ ডিসেম্বর) সকালে গোবিন্দগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া ওই হেলপারের নাম রশিদ।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিলেটের পুলিশ সুপার খালেদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য- গত শনিবার বিকালে সিলেটের লামাকাজি বোনের বাড়ি থেকে বাসে একা দিরাইয়ে নিজের বাড়িতে ফিরছিলেন ওই কলেজছাত্রী। দিরাই মদনপুর সড়কের সুজানগর এলাকায় ফাঁকা বাসে চালক-হেলপার ওই কলেজছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালায়। সম্ভ্রম বাঁচাতে বাসের জানালা দিয়ে লাফ দিয়ে পড়ে গুরুতর আহত হন তিনি।

গ্রামের লোকজন মেয়েটিকে সড়কের পাশ থেকে আহত অবস্থায় উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। মাথায় গুরুতর আঘাত থাকায় মেয়েটিকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় দিরাই হাসপাতাল কর্তৃপক্ষ। শনিবার মধ্যরাতে সিলেট ওসমানী হাসপাতালে তাকে ভর্তি করেন স্বজনরা।

ভুক্তভোগী মেয়ের পিতা জানান, ডাক্তারের পরামর্শে রোববার সকালে আমার মেয়ের সিটিস্ক্যান করা হয়েছে। যারা তার সঙ্গে এমন করেছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

খবর পেয়ে পুলিশ বাসটি জব্দ করে। এই ঘটনার পর থেকে চালক ও তার সহকারী পলাতক ছিলেন।

Related Articles

Back to top button