সারাদেশ

সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় আস্থা’র দোয়া মাহফিল অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিনিধিঃ মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় নওগাঁর আত্রাইয়ের অন্যতম সামাজিক কল্যাণ সংস্থা আস্থা অ্যাসোসিয়েশন এর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত দোয়া মাহফিল আজ বুধবার সকাল ৮ টায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সাধারণ সম্পাদক মাসুদ রানা’র সঞ্চালনায় দোয়া পরিচালনা করেন আমরুল কসবা (চকপাড়া) গ্রামের খতিব ও ইমাম হাঃ মাওঃ আরিফুল ইসলাম।
মুখরিত ছিল এলাকার মুরব্বিদের উচ্ছ্বসিত মুখেও।
অনুষ্ঠানে আস্থা অ্যাসোসিয়েশন পরিবারের যারা উপস্থিত ছিলেনঃ সাধারণ সম্পাদক মাসুদ রানা,অর্থ সম্পাদক স্বপন, ব্যবস্থাপনা সম্পাদক সোহেল রানা, সহ ব্যবস্থাপনা সম্পাদকঃ খাইরুল,প্রচার সম্পাদক মানিক, সদস্য আলামিন,সজিব,সাকিল,আব্দুল্লাহ সহ প্রমুখ।

Related Articles

Back to top button