খেলাধুলা

মাঠে সিলেটী ক্রিকেটার নাসুমের উপর রাগ নিয়ে যা বললেন মুশফিক (ভিডিও)

ক্রীড়া ডেস্ক: বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে নিজ দলের সতীর্থ নাসুম আহমেদকে মেজাজ হারিয়ে মারাতে উদ্যত হওয়ার ঘটনার পর ক্ষমা চাইলেন মুশফিকুর রহিম। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে নাসুমের সঙ্গে হাস্যজ্জ্বল একটি ছবি পোস্ট করেন তিনি। ক্যাপশনে নাসুমের পাশাপাশি সমর্থকদের কাছেও ক্ষমা চান এই তারকা উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

সবাইকে সালাম জানিয়ে মুশফিক লিখেন, গতকাল ম্যাচ চলাকালীন যে ঘটনাটি ঘটেছে তার জন্য সর্বপ্রথম আমি আমার ভক্ত ও সমর্থকদের কাছে ক্ষমা চাই। আমি ইতোমধ্যে ম্যাচ শেষে আমার সতীর্থ নাসুমের কাছে ক্ষমা চেয়েছি। আমি আমার সৃষ্টিকর্তার কাছেও ক্ষমা চাই। আমি সবসময় নিজেকে সবকিছুর ওপরে মানুষ হিসেবে বিশ্বাস করি এবং আমার দ্বারা যে ঘটনাটি ঘটেছে সেটি কাম্য ছিল না। ইনশাআল্লাহ আমি নিশ্চিত করে বলছি ভবিষ্যতে মাঠ ও মাঠের বাইরে এমন কিছু হবে না। জাজাকাল্লাহ খায়ের।

এর আগে সোমবার বাঁচা-মরার এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হয়েছিল বেক্সিমকো ঢাকা ও ফরচুন বরিশাল। যেখানে শ্বাসরুদ্ধকর ম্যাচে তামিম ইকবালদের বরিশালকে ৯ রানে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা করে নেয় মুশফিকদের ঢাকা। টুর্নামেন্ট থেকে বিদায় ঘটে বরিশালের।

ঘটনাটি আসলে আফিফের ব্যাটে লেগে বল যখন পেছনের দিকে যাচ্ছিল, মুশফিক আর নাসুমও ধীর পায়ে সামনে এগুচ্ছিলেন। তবে মুশফিক বলের কাছাকাছি চলে যাওয়ায় থেমে যান নাসুম। ক্যাচটি লুফে নেয়ার পর নাসুমের সঙ্গে মৃদু ধাক্কার মতো লাগে মুশফিকের। আর এতেই চটে যান মুশি।

ইনিসের ১৩তম ওভারে এমন আরেকটি ঘটনা ঘটে। বল করছিলেন নাসুম। আফিফ হোসেন মিড অনে বল ঠেলে দেন। তখন দুজনই ফিল্ডিং করতে চলে গিয়েছিলেন সেখানে। নাসুম স্ট্যাম্প ছেড়ে বল ধরতে চলে যান অন্যদিকে কিপিং গ্লাভস হাতে দৌড়ে আসেন মুশফিকও। ঠিক সেসময় স্ট্রাইক প্রান্তটি অরক্ষিত হয়ে পড়ে। বল নেওয়ার পর মুশফিক রেগে গিয়ে নাসুমকে বল ছুঁড়তে মারতে যান।

মুশফিককে এ ম্যাচে আরও কয়েকবার চোটতে দেখা যায়। তবে ম্যাচ জয়ের জন্যই যে তিনি এমন ছিলেন, তা আর বলার অপেক্ষা রাখে না। যদিও সঙ্গে সঙ্গে অধিনায়কের কাছে ক্ষমা চান নাসুম, পর মুহূর্তেই আবার তার পিঠ চাপড়ে দেন মুশফিক।

ভিডিওটি দেখতে নিচের লিংকে ক্লিক করুন।

https://www.youtube.com/watch?v=rSm3xYhcK78

Related Articles

Back to top button