সিলেট বিভাগ

দোয়ারায় পুলিশের হাতে চোরাই মোটরসাইকেল জব্দ

স্টাফ রিপোর্ট: 

দোয়ারাবাজারে একটি চোরাই মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যার পর দোয়ারাবাজার থানার এএসআই বজলুর রহমান ও এএসআই সাইদুর রহমান উপজেলার সম্মুখে নদীর পাড়ের মহিদুল ইসলামের ফটোস্ট্যাট দোকানের সামন থেকে পালসার মোটরসাইকেলটি জব্দ করেন।

তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল রেখে চোরচক্র পালিয়ে যায়।

এ ব্যাপারে দোয়ারাবাজার থানার ওসি মোহাম্মদ নাজির আলম বলেন, পালসার লাল কালারের একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এসময় গাড়ির সাথে কাউকে পাওয়া যায়নি। গাড়ির পেছনে প্লেইটে SYLHET HA -11-1888 লেখা পাওয়া গেছে। যদি কোন মালিক তার সঠিক কাগজ দেখাতে পারেন তাহলে আমরা গাড়ি দিয়ে দেব। এখন পর্যন্ত কোন মালিক আসেনি।

Related Articles

Back to top button