জাতীয়
দেওয়ানবাগীর মৃত্যু

নিউজ ডেস্ক:
দেওয়ানবাগ দরবার শরীফের প্রতিষ্ঠাতা ও স্বত্বাধিকারী সৈয়দ মাহবুব দেওয়ানবাগী মারা গেছেন। সোমবার (২৮ ডিসেম্বর) সকালে পৌনে সাতটায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০।
সোমবার সকালে দেওয়ানবাগ দরবার শরীফ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।দেওয়ানবাগ দরবার সূত্রে জানা গেছে, ভোরের দিকে তিনি নিজ বাসায় স্ট্রোক করেন। পরে ইউনাইটেড হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।




