শিক্ষাঙ্গনসিলেট বিভাগ

টুকেরবাজারে তিন শিক্ষককে সংবর্ধনা

নিউজ ডেস্ক : সিলেট সদর উপজেলার ৬ নং টুকেরবাজার ইউনিয়নের ২নং ওয়ার্ডের অন্তর্গত পীরপুর গ্রামের যুব সমাজের উদ্দ্যোগে গত ১১ ডিসেম্বর শুক্রবার রাতে পীরপুর গ্রামের মরহুম জামাল উদ্দীন সাহেবের বাড়ীতে হাজী আব্দুস সাত্তার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবনিযুক্ত প্রধান শিক্ষক মোঃ ফারুক আহমদ স্যারের দায়িত্ব গ্রহন এবং রাজা জি,সি,হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান লিয়াকত ও টুকেরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো. আব্দুল হক স্যারের অবসর গ্রহন উপলক্ষ্যে এক সংবর্ধনার আয়োজন করা হয়।

পীরপুর গ্রামের বিশিষ্ট মুরব্বী হাজী জালাল উদ্দীনের সভাপতিত্বে ও নলেজ হোম একাডেমির সহকারি শিক্ষক গাউছুল আলম শিপুর পরিচালনায়। উক্ত অনুষ্ঠানে নলেজ হোম একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সায়েম আহমদের স্বাগত বক্তব্যের মাধ্যমে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুরব্বী শাহাব উদ্দিন, মাস্টার আব্দুল করিম, আব্দুল হান্নান, মেম্বার এনামুল হুসেন এনাম, পীরপুর জামে মসজিদের মোতওয়াল্লী নেওয়াজ উদ্দীন। সংবর্ধিত অতিথি রাজা জি,সি,হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান লিয়াকত,টুকেরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো. আব্দুল হক, হাজী আব্দুস সাত্তার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবনিযুক্ত প্রধান শিক্ষক মোঃ ফারুক আহমদ।

এছাড়া বক্তব্য রাখেন পীরপুর জামে মসজিদের কোষাধ্যক্ষ ফজল আহমদ রানা, গ্রামের যুবক কামরুল ইসলাম, মো. আব্দুল্লাহ, রুহুল আমিন,দেলোয়ার হুসেন,আজমল হুসেন,আখতার আহমদ,মোস্তাক আহমেদ,শাহেদ আহমেদ,জুবের আহমেদ প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন সাজিদুর রহমান,আক্তার আহমেদ, মনিরুজ্জামান রাসেল, নুরুল হক, শফিক আহমদ, মো. আলী, জাহেদ আহমদ, আব্দুল ফাত্তাহ ও আফাজ উদ্দীনসহ গ্রামের সর্বস্তরের জনসাধারন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ তিন প্রধান শিক্ষক জাতির বাতিঘর। তারা নিজ কর্মের আলোকে জাতিকে আলোকিত করে তুলেছেন। তারা কর্মবীর। এই তিন বরেণ্য ব্যক্তি কেবল শিক্ষার্থীদের শিক্ষক নন, তারা শিক্ষকদেরও শিক্ষক, মানবতারও শিক্ষক। তারা সুস্থ ও সবল থেকে আরও বহুদিন পর্যন্ত জাতিকে আলোক বিলিয়ে দিবেন বলে সকলের প্রত্যাশা। তারা আরোও বলেন এই তিন গুণী শিক্ষককে সম্মান দিতে পেরে আমরা নিজেরাই সম্মানিতবোধ করছি।

Related Articles

Back to top button