হেব্বি গ্রুপ ফাউন্ডেশন কর্তৃক বিশ্ব শিশু দিবস পালন।

আজহার অপুঃ করোনাভাইরাস মহামারির প্রভাবে স্বাভাবিক জীবনযাপন বদলে গেলেও থেমে থাকেনি হেব্বি গ্রুপ ফাউন্ডেশন। বিভিন্ন প্রকার শিশুদের জন্য ইভেন্ট চালু রেখে তাদের পাশে থেকেছে সবসময়।
বিশ্ব শিশু দিবস উপলক্ষে আজ বিকেলে হেব্বি গ্রুপ ফাউন্ডেশনের নিজস্ব অফিস চান্দা গার্ডেনে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে দেশে শীত চলে আসায়, করোনা প্রকোপ নতুন করে বেড়ে যাওয়ায় সবার মাঝে করোনা সচেতনতার জন্য মাস্ক ও হাত ধুঁয়ার জন্য সাবান বিতরণ করা হয় এছাড়াও বিভিন্ন প্রকার সুস্বাদু কেক, চকলেট ও বিস্কুট বিতরণ করে হেবিব গ্রুপ ফাউন্ডেশন।
এতে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে ডাক্তার প্রসেনজিৎ পার্থ বিশ্বাস মেডিক্যাল অফিসার সিভিল সার্জন অফিস ঝিনাইদহ, এডভোকেট ফারুক ইমরান সভাপতি হেব্বি গ্রুপ ফাউন্ডেশন, মালেকা হেনা মায়া এডমিন দুরন্ত ঝিনাইদহ, আফসানা মিমি প্রতিভা অন্বেষণ বিষয়ক সহ সম্পাদিকা, অমিত কুমার সাহা কোষাধ্যক্ষ হেব্বি গ্রুপ ফাউন্ডেশন, সুমন হোসাইন কার্য নিবার্হী সদস্য হেব্বি গ্রুপ ফাউন্ডেশন, তোসারা জামান কার্য নির্বাহী সদস্য হেব্বি গ্রুপ ফাউন্ডেশন, জাহান লিমন প্রধান নির্বাহী হেব্বি গ্রুপ ফাউন্ডেশন এছাড়া সদস্য তানভির মাহমুদ, নাজমুল সহ অনান্য সদস্য উপস্থিত ছিলেন।
শিশুর অধিকার রক্ষার এ যাত্রায় আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। একসাথে মিলেই আমরা পারি সকল শিশুর জন্য একটি সুন্দর পৃথিবী গড়ে তুলতে! এমনটাই আশা করেন হেব্বি গ্রুপ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী জাহান লিমন।




