সিলেট বিভাগ
মাধবপুরে বাসের ধাক্কায় এনজিও কর্মী নিহত

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে বাসের ধাক্কায় আবদাল মিয়া (৪০) নামের এক এনজিও মাঠ কর্মী নিহত হয়েছেন। শনিবার (৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার রতনপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।
জানা যায়, এনজিও আশার নয়াপাড়া ব্রাঞ্চের মাঠ কর্মী আবদাল ছাতিয়াইন এলাকায় কাজ শেষে করে অফিসে ফেরার পথে রাস্তার পাশে মোটরসাইকেলে বসে এক পরিচিত ব্যক্তির সাথে কথা বলছিলেন। হঠাৎ ঢাকা থেকে ছেড়ে আসা হবিগঞ্জ গামী একটি বাস দ্রুতগতিতে যাওয়ার সময় আবদালকেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহত আবদাল হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের জারুলিয়া গ্রামের রজব আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ থানার হাইওয়ে থানার ওসি তৌফিকুল ইসলাম। তিনি জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্বার করেছে।




