সিলেট বিভাগ

২০ অক্টোবর মৌলভীবাজার জেলা পরিষদের উপ নির্বাচন

আবু বকর: মৌলভীবাজার জেলা পরিষদের উপ নির্বাচন আগামী ২০ অক্টোবর তারিখকে ঠিক করেছে নির্বাচন কমিশন।
নির্বাচন পরিচালনা-২ উপ সচিব মো. আতিয়ার রহমান মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) এই সময়সূচি ঘোষণা করেন।
সময়সূচির পত্রে বলা হয়, জেলা পরিষদ নির্বাচন বিধিমালা, ২০১৬ এর বিধি ১০ (৩) অনুযায়ী ২০ অক্টোবর (ম‌ঙ্গলবার) ভোট গ্ৰহণের দিন নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্ৰহণের জন্য নির্বাচন কমিশনার নির্দেশনা প্রদান করেছেন।
নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, এ দিন সকাল ৯টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্ৰহণ অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন জানান, আজ তফসিল ঘোষণা করেছি। ২৩ সেপ্টেম্বর মনোনয়ন জমা দেয়ার শেষ তারিখ।
উল্লেখ্য, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ আগস্ট মৃত্যু বরণ করেন। এরপর শূন্য হয়ে যায় জেলা পরিষদের চেয়ারম্যান পদটি। বর্তমানে পদটির ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করছেন প্যানেল চেয়ারম্যান তফাদার রিজুয়ানা সুমি।

Related Articles

Back to top button