সিলেট বিভাগ

বানিয়াচংয়ে এতিমদের মাঝে খাবার বিতরণ

নিউজ ডেস্ক: শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সদরের পাইকপাড়া তাজবীরুল মাদ্রাসায় শতাধিক এতিম শিশুদের মাঝে বিরিয়ানি বিতরণ করা হয়। উপজেলা যুবলীগ নেতা অ্যাডভোকেট আসাদুজ্জামান খান তুহিনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা মাহমুদুর রহমান বুরহানি।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা যুবলীগ নেতা অ্যাডভোকেট আসাদুজ্জামান খান তুহিন, মাদ্রাসার পরিচালক হবিবুর রহমান ওসমানী, ক্বারী মঈনুদ্দিন, পাইকপাড়া মহল্লার সর্দার লোকমান মিয়া, সাইতুল হেরা মহিলা মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও পাইকপাড়া জামে মসজিদের ইমাম সাহেব প্রমুখ।
উপজেলা যুবলীগ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাজহারুল ইসলাম অপু, জিয়াউল হক জিয়া প্রমুখ।

Related Articles

Back to top button