সিলেট বিভাগ

আল্লামা আহমদ শফী রহ. যুগের মুজাদ্দিদ ছিলেন: আল্লামা ইউসূফী

ডেস্ক রিপোর্ট: খলিফায়ে মাদানী, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. যমানার মুজাদ্দিদ পর্যায়ের ব্যক্তিত্ব ছিলেন। হযরতের জীবন আলোচনা করে শেষ করা যাবে না। ইসলাম, দেশ-জাতির জন্য আল্লামা শফী রহ. এর অবদান স্বার্ণাক্ষরে লিখা থাকবে। আল্লাহ আল্লামা শফী রহ. এর পদাংক অনুস্বরণ করে তিনির মত সর্বদা হক্বের পক্ষে অটল থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা রামপৃরা মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও শাইখুল হাদিস, বর্ষীয়ান রাজনীতিবিদ, আল্লামা আব্দুর রব ইউসূফি।

২৩ সেপ্টেম্বর বুধবার বিকাল ৩ ঘটিকায় মাদরাসাতুল হারামাইন পাড়াগাও বানিয়াচং হবিগঞ্জ এর উদ্যোগে আয়োজিত আল্লামা শাহ আহমদ শফী রহ. এর জীবন-কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপরোক্ত কথাগুলো তিনি বলেন।

মাদরাসার প্রিন্সিপাল শাইখ মাওলানা মুখলিছুর রহমানের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মাওলানা শাহ সালেহ আহমদ ও মাওলানা শেখ বশীর আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে অন্যানের মধ্যে আরো আলোচনা করেন, দারুল কোরআন মাদরাসা বানিয়াচংয়ের শাইখুল হাদিস, মাওলানা হাবিবুর রহমান, শিবপাশা মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল জলিল ইউসূফী, মাওলানা কামাল উদ্দীন, মুফতী আমীর আহমদ, মাওলানা আবু বকর, মাও. শাহনুর, মাও. আলতাফ, হাফেজ এনামুল হক প্রমুখ। সভাপতির বক্তব্যে শাইখ মুখলিছুর রহমান বলেন, শফী সাব রহ. বহু প্রতিভার অধিকারী ছিলেন। তিনি নাস্তিক মুরতাদদের আতংক ছিলেন। শুধু বাংলাদেশে নয় আন্তর্জাতিক পর্যায়েও হযরতের গ্রজনযোগ্যতা ছিলো।
পরিশেষে আল্লামা শফী রহ. এর দরজাত বুলন্দির জন্য মুনাজাত করা হয়।

Related Articles

Back to top button