সিলেট বিভাগ

অনলাইন নিউজ পোর্টাল নিউজচেম্বার২৪.কম এর বর্ষপূর্তি উদযাপন

নিউজ ডেস্কঃ জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল নিউজচেম্বার২৪.কম এর জন্মদিন উদযাপন। সফলতার সিড়ি বেয়ে ৭ম বর্ষে পদার্পণ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর ) বিকাল ৪টায় সিলেট অনলাইন প্রেসক্লাবের কনফারেন্স হলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে অনলাইন নিউজ পোর্টাল নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকম এর ৭ম বর্ষে পদার্পন অনুষ্ঠান উদযাপন করে।

নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকম এর সম্পাদক মন্ডলীর সভাপতি,সিলেট সার্ক ইন্টারন্যাশনাল কলেজ বাংলাদেশের অধ্যক্ষ রোটারিয়ান মোহাম্মদ মহি উদ্দিনের সভাপতিত্বে ও নিউজচেম্বারের নির্বাহী সম্পাদক সাংবাদিক এম. এ ওয়াহিদ চৌধুরী’র সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অব্দুর রহমান চৌধুরী।

এতে স্বাগত বক্তব্য রাখেন নিউজচেম্বারের সম্পাদক তাওহীদুল ইসলাম। জন্মদিনের অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার গুণীজন উপস্থিত হয়ে নিউজচেম্বারের জন্মদিনে শুভেচ্ছা জানান ও আগামীর পথ যেন আরও সুন্দর মসৃণ হয় সে প্রত্যাশা ব্যক্ত করেন।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ( মিডিয়া) মো: লুৎফুর রহমান, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জজ কোর্টের অ্যাসিস্টান্ট পাবলিক প্রসিকিউটর এডভোকেট আব্দুছ ছাত্তার, সিলেট জজ কোর্টের অ্যাসিস্টান্ট পাবলিক প্রসিকিউটর এডভোকেট মামুন রশীদ, কানাইঘাট প্রেসক্লাব সভাপতি ও দৈনিক বর্তমান পত্রিকার সিলেট ব্যুরো প্রধান রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল, সুপ্রিমকোর্ট এর তরুণ আইনজীবি এডভোকেট শাকী শাহ ফরিদী।
অনুষ্টানে আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ১৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট সমাজসেবী সুয়েব লস্কর, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন জুয়েল, সিলেট অনলাইন প্রেসক্লাব এর কার্যনিবাহী সদস্য ও অনলাইন জার্নালিস্ট স্যোসাল সোসাইটির সভাপতি বিশিষ্ট সাংবাদিক ফারহানা বেগম হেনা, নিরাপদ নিউজ ডটকমের সিলেট ব্যুরো প্রধান জহিরুল ইসলাম মিশু, দৈনিক শুভ প্রতিদিনের স্টাফ রিপোর্টার মবরুর আহমদ সাজু,জকিগঞ্জের ডাক এর সম্পাদক রায়হান আহমদ রেহান, অনলাইন প্রেসক্লাব সদস্য মো: আলমগীর আলম, নিউজ চেম্বারের কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি আব্দুল জলিল প্রমূখ।

পরিশেষে জন্মদিনের কেক কাটেন অনুষ্ঠানের সকল সম্মানিত অতিথিবৃন্দ।

Related Articles

Back to top button