হেব্বি গ্রুপ ফাউন্ডেশন এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত


নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহঃ
“গাছ লাগান
মন ভালো লাগবে”
– প্রধানমন্ত্রী শেখ হাসিনা
হেব্বি গ্রুপ ফাউন্ডেশন পরিবারের পক্ষ থেকে ঝিনাইদহ ৮৭ নং মহিষাকুন্ডু সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রকার ফলজ ও বনজ গাছ লাগানো হয়। এইসময় উপস্থিত ছিলেন হেব্বি গ্রুপ ফাউন্ডেশন এর প্রধান নির্বাহী ও সাধারণ সম্পাদক জাহান লিমন, যুগ্ম সাধারণ সম্পাদক আবিদ হাসান শোভন, কোষাধ্যক্ষ অমিত কুমার সাহা, নারী বিষয়ক সহ সম্পাদক মল্লিকা সাহা, সাহিত্য সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নাহিদ হাসান রাজ, নির্বাহী সদস্য বাইজিদ খাঁন।
হেব্বি গ্রুপ ফাউন্ডেশন সব সময় মানুষের কল্যাণে কাজ করে তারই ধারাবাহিকতায় পরিবেশের ভারসাম্য রক্ষায় ও আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী গড়ার লক্ষ্যে প্রতিবছরের ন্যায় এবারও বৃক্ষরোপন কর্মসূচী হাতে নিয়েছে। তাই শিশুদের কথা ভেবে একটি সুন্দর সুশোভন সবুজ বিদ্যালয় প্রাঙ্গণ গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন বিদ্যালয় বৃক্ষরোপন কর্মসূচী হাতে নিয়েছে।
এসময় হেব্বি করে ফাউন্ডেশন এর প্রধান নিবার্হী জাহান লিমন বলেন, আমরা বাড়িতে থাকলেও পরিবেশের প্রতি আমাদের দায়িত্বগুলো এড়িয়ে চলা যাবে না। গাছ লাগিয়ে ও দূষণ রোধ করে পরিবেশ রক্ষায় কাজ করে যেতে হবে।




