লিড নিউজসারাদেশ

যে কারণে গ্রেফতার হলেন অপু

নিউজ ডেস্ক: তুমুল জনপ্রিয় টিকটক সেলিব্রেটি অপুকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়।
উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ আদিল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, প্রকৌশলী মেহেদি হাসান রবিন উত্তরার সড়কটি দিয়ে তার ব্যক্তিগত গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। সঙ্গে তার ২ থেকে ৩ জন বন্ধুও ছিল। তবে আলাউল এভিনিউয়ের সড়ক আটকে আপু ও তার সহযোগীরা টিকটক বানাচ্ছিল। রবিন রাস্তা আটকানো দেখে হর্ন বাজায়। এতে ক্ষিপ্ত হয়ে অপু ও তার সহযোগীরা রবিনসহ তার বন্ধুদের মারধর করে। এতে রবিন এবং বাকি দুইজন গুরুতর আহত হয়।

এরপর স্থানীয়রা অপু ও তার সহযোগীদের বিরক্ত করার জন্য গণপিটুনি দেয়। পরে পুলিশ তাদের গ্রেফতার করে।

Related Articles

Back to top button