নেত্রকোনায় নৌকা ডুবিতে নিহতের পরিবারের পাশে যুব জমিয়ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ


শেখ বশির আহমেদ : কিছুদিন আগে নেত্রকোনার উচিতপুরে স্মরণকালের ভয়াবহ ট্রালার (নৌকা) ডুবিতে নিহত আলেম-হাফেজ ও শিক্ষার্থীদের পরিবারে আর্থিক সহযোগিতা নিয়ে পাশে দাড়িয়েছেন যুব জমিয়ত বাংলাদেশ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
আজ মঙ্গলবার কেন্দ্রীয় সংসদের একটি প্রতিনিধি দল নিহতের পরিবারের সাথে সাক্ষাতে মিলিত হন। এবং তাদের খোজখবর নেন ও নগদ আর্থিক সহযোগিতা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি, মাওলানা Jaber Kasemi মাওলানা আখতারুজ্জামান তালুকদার সাধারণ সম্পাদক মাওলানা Ishak Kamal যুগ্ম সাধারন সম্পাদক Abdullahil Baki, ঢাকা মহানগরী সভাপতি মাওলানা Saifuddin Yusuf Fahim, কেন্দ্রীয় সদস্য মাওলানা নুরুদ্দিন সরকার, ময়মনসিংহ জেলা ছাত্র জমিয়ত সাবেক সভাপতি, মাওলানা মুতিউর রহমান, সাবেক ছাত্র নেতা মাওলানা মুক্তাদির, ময়মনসিংহ জেলার ছাত্র জমিয়ত সাধারণ সম্পাদক, মুহাঃ আব্দুল আলিম প্রমুখ। এসময় নেতৃবৃন্দ নিহতদের কবর জিয়ারত করেন ও তাদের মাগফিরাত এবং জান্নাত কামনা করে এলাকাবাসীকে নিয়ে দোয়া করেন.




